
চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ গ্রেফতার ৪ জন।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা
১৫/০৫/২০২৬ইং গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলা, চোর ও ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ সর্বমোট গ্রেফতার-৪ জন।
১। ইয়াকুব হোসেন ছোট্টু (৩৫) পিতা: মৃত শাহাবউদ্দিন, মাতা: শাহেনা বেগম, গ্রাম- বৈদ্দেরখিল (মুন্সী বাড়ি, ওয়ার্ড নং-০৩, চৌদ্দগ্রাম পৌরসভা) , থানা- চৌদ্দগ্রাম, জেলা -কুমিল্লাকে মাদক মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
২। মো: শফি উদ্দিন (২৫), পিতা-মৃত আ: মতিন ড্রাইভার, মাতা-জোসনা বেগম, সাং-সানানগর, বেতুয়া ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে,ইউপি- সুলতানপুর, থানা-দেবিদ্বার, জেলা- কুমিল্লাকে চুরি মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৩। মোঃ সুমন মিয়া, পিতা-মৃত আ: মান্নান মিয়া, সাং-নাওতলা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা
৪।মোঃ ফারুক(৫২), পিতা-মৃত তমিজ উদ্দিন, সাং-দোতলা, পো-মাধাইয়া বাজার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাদ্বয়কে সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
চান্দিনা থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে চান্দিনা উপজেলার সচেতন মহল মনে করেন।