
লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
লৌহজং , মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির আহবায়ক জনাব মিজানুর রহমান সিনহার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শুক্রবার (১৫ মে, ২০২৬) বিকাল ৪ ঘটিকায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে লৌহজং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব **এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ**।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুম কোহিনুর শিকদারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “দলের দুঃসময়ে কোহিনুর শিকদারের অবদান অনস্বীকার্য। তার অভাব লৌহজং বিএনপি ও সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন অনুভূত হবে।” এছাড়া তিনি জেলা বিএনপির অভিভাবক জনাব মিজানুর রহমান সিনহার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক **বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক**। লৌহজং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক **হাজী মোঃ রাশেদ খান**-এর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি ও অসুস্থ নেতাদের রোগ মুক্তি কামনা করা হয়।