1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলায় স্বাবলম্বীর উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মুখে হাসি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

নকলায় স্বাবলম্বীর উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মুখে হাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নকলায় স্বাবলম্বীর উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মুখে হাসি

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

শেরপুরের নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি-এর উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী কিশোরী সাদিয়ার হাতে একটি হেয়ারিং এইড তুলে দেওয়া হয়েছে। এই সহায়তা পাওয়ার মাধ্যমে সাদিয়া আবারও শব্দের জগতে ফিরে আসার সুযোগ পেল।
সমিতির নকলা কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির প্রকল্প সংগঠক মো. নুর হোসেনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আরএমও ডা. নাইমা ইসলাম পিংকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ফোকাল পার্সন লুৎফর রহমান ও ব্র্যাক-এর ডিএম চিন্ময় রায়।
এ সময় উপজেলা স্বাস্থ্য সহকারী হাফসা আইরিন মিলি, ব্র্যাক নকলার পিও জাহিদ হোসেন, মোহনা টিভি-এর প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, সাদিয়ার এমসিপি (উস্তাদ) নিজাম উদ্দিন, নকলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি রাসেল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নুর হোসেন জানান, ব্র্যাকের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি দক্ষতা উন্নয়ন কর্মসূচির শিক্ষানবিশ মডেল বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও যুব-যুবতীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে নকলায় ২৫ জন উস্তাদের মাধ্যমে ৮টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে ৫ জন প্রতিবন্ধী এবং ১ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে ২০ জন পুরুষ ও ২৯ জন নারী। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. নাইমা ইসলাম পিংকি সাদিয়ার হাতে হেয়ারিং এইড তুলে দেন এবং তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট