1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শরীয়তপুর-৩ আসনের "মিঞা নুরুদ্দিন অপু" জাতীয় সংসদের হুইপ নিযুক্তঃ ডা. ফরহাদের অভিনন্দন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা আজ অনুমোদনের অপেক্ষায় ১১ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প গাজীপুরে ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে ৩ এলাকায় শোকের ছায়া ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না ফিরলে ইরানকে ‘তছনছ’ করার হুমকি তীব্র দাবদাহের মাঝে স্বস্তির আভাস ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা নদীবন্দরে সতর্কতা আলীকদমে পুলিশের বিশেষ অভিযান ১০ বছরের পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্ন স্বতন্ত্র নয় এবার দলীয় প্রতীকে ঢাকার মেয়র হতে চান হিরো আলম পুরুষের যৌন অক্ষমতা ও আধুনিক চিকিৎসা সংকোচ ভেঙে ফিরুন স্বাভাবিক জীবনে হাত-পায়ে হঠাত তীব্র ব্যথা সাধারণ অবহেলা কেড়ে নিতে পারে শরীরের অঙ্গ অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় বাড়ছে স্থূলতা সুস্থ থাকতে বিশেষজ্ঞদের ৩টি জাদুকরী পরামর্শ

ভিডিও সংবাদ 👇👇

শরীয়তপুর-৩ আসনের “মিঞা নুরুদ্দিন অপু” জাতীয় সংসদের হুইপ নিযুক্তঃ ডা. ফরহাদের অভিনন্দন

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-৩ আসনের জনপ্রিয় নেতা মিঞা নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ এক বিবৃতিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শেখ মোহাম্মদ ফরহাদ এই অভিনন্দন জানান।
বিবৃতিতে ডা. ফরহাদ বলেন, “মিঞা নুরুদ্দিন অপু একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। শরীয়তপুর-৩ আসনের মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতীয় সংসদের হুইপ হিসেবে তার এই নিযুক্তি তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, সংসদীয় কার্যক্রমে তিনি তার মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখবেন।”
উল্লেখ্য, মিঞা নুরুদ্দিন অপু দীর্ঘ সময় ধরে শরীয়তপুরের সাধারণ মানুষের সেবা ও দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শরীয়তপুর জেলাসহ দেশজুড়ে তার অনুসারী ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
অভিনন্দন বার্তায় ডা. ফরহাদ আরও বলেন, “অপু ভাইয়ের এই সাফল্য শরীয়তপুরবাসীর সাফল্য। তিনি আগামীতে দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট