1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এম পি মজিবুর রহমান এর প্রথম উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

এম পি মজিবুর রহমান এর প্রথম উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সকালে, উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। এটি ছিল এম পি হিসেবে তার প্রথম উপস্থিতি। তিনি উপস্থিত আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যদের স্বাগত জানান। আলোচনায় সভার প্রতিপাদ্য বিষয় ও সিদ্ধান্তগুলি গৃহীত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন। সভায় আলোচনা বিষয়গুলো ছিল, উপজেলার অপরাধ চিত্র সনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ ইটভাটা ও মাটিকাটা সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বাল্যবিবাহ ও যৌতুকসহ নারী নির্যাতন ও যৌন হয়রানি বিষয়ে আলোচনা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা সভা সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিটি বাজারের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়। এছাড়া খাদ্যে ভেজাল রোধে পাইকারি বিক্রেতাদের অনুমোদিত মজুদ পরিমাণ, লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রমজান মাসের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পাশাপাশি বিভিন্ন ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সমিতির সাথে আলোচনা হয়, এছাড়াও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, উপজেলার সকল হাট বাজারে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা সচল রাখার ও মনিটরের ব্যবস্থা গ্রহণ বিষয় সিদ্ধান্ত হয়। শ্রম অসন্তোষ রোধ বিষয়ে ন্যূনতম মজুরী হার নির্ধারণ, বেতন ভাতা প্রদানের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় । এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণে সিলগালা করার সিদ্ধান্ত হয়। ভেজাল ওষুধ বিক্রি রোধ ও লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আলোচনা হয়।
উক্ত সভায় সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইউ পি চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট