1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা আজ অনুমোদনের অপেক্ষায় ১১ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প গাজীপুরে ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে ৩ এলাকায় শোকের ছায়া ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না ফিরলে ইরানকে ‘তছনছ’ করার হুমকি তীব্র দাবদাহের মাঝে স্বস্তির আভাস ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা নদীবন্দরে সতর্কতা আলীকদমে পুলিশের বিশেষ অভিযান ১০ বছরের পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্ন স্বতন্ত্র নয় এবার দলীয় প্রতীকে ঢাকার মেয়র হতে চান হিরো আলম পুরুষের যৌন অক্ষমতা ও আধুনিক চিকিৎসা সংকোচ ভেঙে ফিরুন স্বাভাবিক জীবনে হাত-পায়ে হঠাত তীব্র ব্যথা সাধারণ অবহেলা কেড়ে নিতে পারে শরীরের অঙ্গ অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় বাড়ছে স্থূলতা সুস্থ থাকতে বিশেষজ্ঞদের ৩টি জাদুকরী পরামর্শ

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বাসাইলে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস এডভোকেট আহমেদ আযম খান এর সাথে বাসাইল উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ( ০৩ মার্চ) সকাল ১০টায় বাসাইল উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, এমপি মহোদয়ের সহধর্মিণী বেগম নার্গিস ছিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

নির্বাচনের পর এই প্রথম বাসাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় টাঙ্গাইল-৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান সরকারিভাবে আগমন করেন।

প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। ​পরবর্তীতে তিনি বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি বর্তমান ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সবশেষে তিনি বাসাইল থানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট