
মোঃ মাসুদ করিম এমএ হালুয়াঘাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতিক নিয়ে জয়লাভ করেন, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন যে তার ধানের শীষের ব্যালট পেপার ঘোড়া প্রতিকের বান্ডিলে পাওয়া গেছে ফলে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে। উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত ১৪৬ ময়মনসিংহ ১ আসনে ব্যালট পেপার ও রেজাল্ট সীট সংরক্ষণে জন্য নির্দেশ প্রদান করেছেন ও সালমান ওমর রুবেলকে আইনী নোটিশ প্রদান করেন।