1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি স্বাক্ষরের জন্য টানা তিন দিন বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরাঘুরি করেও প্রয়োজনীয় সত্যায়ন করাতে না পেরে চরম ভোগান্তি ও হতাশার মুখে পড়েছেন দেশের প্রথম শ্রেণীর একটি জাতীয় দৈনিকের সাংবাদিক আহসান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে না পারায় তিনি সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, ভোটার আইডি কার্ড, ছবি, শিক্ষা সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সত্যায়নের জন্য তাকে উপজেলা পর্যায়ের একাধিক সরকারি দপ্তরে যেতে হয়েছে। এ জন্য তিনি টানা তিন দিন ধরে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস, বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়সহ কয়েকটি সরকারি কার্যালয়ে ঘোরাঘুরি করেন। কিন্তু কোনো দপ্তর থেকেই প্রয়োজনীয় স্বাক্ষর পাওয়া যায়নি।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সত্যায়িত কাগজপত্র ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার একটি নির্ধারিত সময়সীমা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তাদের স্বাক্ষর না পাওয়ায় তিনি কাগজপত্র জমা দিতে পারেননি। এতে একটি গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি স্বাক্ষরের জন্য তিন দিন ধরে সরকারি অফিসে ঘুরেছি। কিন্তু কোনো কর্মকর্তার কাছ থেকে স্বাক্ষর করাতে পারিনি। আমাদের মতো মানুষের যদি এ অবস্থা হয়, তাহলে সাধারণ জনগণের অবস্থা কী—তা আল্লাহই ভালো জানেন।” তিনি আরও বলেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারি দপ্তরে সেবা পাওয়াটা তার অধিকার। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরের অভাবে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে না পারায় তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতির দায়ভার কে নেবে—এ প্রশ্নও তুলেছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন জেলা সিনিয়র সাংবাদিকরা তারা বলছেন সাধারণ মানুষের ছোট ছোট প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন না হওয়ায় প্রায়ই ভোগান্তির শিকার হতে হয়। তারা এ ধরনের সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা আহবান জানান তারা। এদিকে সমস্ত বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন এর সাথে কথা বলতে গেলে, অফিস টাইমে বিভিন্ন লোকজনের সাথে খোশ গল্প,ও হাসি ঠাট্টা করতে দেখা যায়, তাই অভিযোগের বিষয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে সমস্ত বিষয় ভোলা জেলা প্রশাসক ড. শামিম রহমানকে বিষয়টি অবহিত করলে করলে তিনি কোন মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট