1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শা উপজেলায় ডুবপাড়া গ্রামে গৃহবধূর সঙ্গে মসজিদের ইমাম হাতেনাতে আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শা উপজেলায় ডুবপাড়া গ্রামে গৃহবধূর সঙ্গে মসজিদের ইমাম হাতেনাতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

আজ১৪ মার্চ ২০২৬ শনিবার যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে মসজিদের ইমামকে হাতেনাতে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ডুবপাড়া গ্রামের মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ নাঈমের সঙ্গে একই গ্রামের দুই সন্তানের জননী রাবেয়া খাতুনের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। রাবেয়া খাতুনের স্বামী বিল্লাল হোসেন।গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টার দিকে স্থানীয় গ্রামবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় একসঙ্গে দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার পরপরই রাবেয়া খাতুনকে তার স্বামী বিল্লাল হোসেন নিজ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে অভিযুক্ত মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ নাঈমকে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে মসজিদের পাশে একটি কক্ষে রাখা হয়েছে।জানা গেছে, ইমাম নিয়ামত উল্লাহ নাঈমের বাড়ি খুলনার কয়রা উপজেলার সাতালিয়া গ্রামে। ঘটনার পর তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে এবং অভিভাবকদের এসে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা জানান, বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট