1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রশিদপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ শুরু,উপকারভোগী ৪৪৩৬ পরিবার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রশিদপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ শুরু,উপকারভোগী ৪৪৩৬ পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আজাদ হোসেন নিপু জামালপুর জেলা প্রতিনিধি 

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নে সরকারের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কার্ডধারী উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রশিদপুর ইউনিয়নে মোট ৪৪৩৬টি ভিজিএফ কার্ডধারী পরিবার রয়েছে। এসব পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকার নির্ধারিত খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে। চাল বিতরণ কার্যক্রমে অসুস্থতার কারণে রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খন্দকার ফজলুল হক উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ রানী পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ্ আল সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ জানান, সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট