1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুরে অসহায় ও এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী 🚨 জরুরি সন্ধান বিজ্ঞপ্তি 🚨 ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় সপরিবারে খুন ও লাশ গুমের হুমকি জয়দেবপুর থানায় অভিযোগ  টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি।

ভিডিও সংবাদ 👇👇

জামালপুরে অসহায় ও এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ

মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে জামালপুরে অসহায় ও এতিম শিশুদের অংশগ্রহণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ও মানবিক পরিবেশে শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেন অতিথিরা।রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের মধুপুর রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও এতিম শিশুদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস। তিনি বলেন, সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মকবুল হোসেন এর প্রতিনিধি হিসেবে  এস আই মঞ্জুরুল হক , দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃজিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মুক্তা। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য এস.এম জুয়েল রানা।বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।পরিশেষে, দিগপাইত বনিক সমিতির অফিসে ব্যবসায়ীক   ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। সবাই যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন….।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট