1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামের কুমরুলে মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামের কুমরুলে মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বড়াইগ্রামের কুমরুলে মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন
‎ বড়াইগ্রাম: উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির
‎নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল এলাকায় ১৬ মার্চ সোমবার ‘নদী–নালা–খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’র আওতায় মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের রায়ে নির্বাচিত হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। কৃষিনির্ভর বাংলাদেশকে সবুজে ভরপুর করা এবং কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সেই আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মোঃ আনারুল ইসলাম এবং নাটোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
‎সভাপতিত্ব করেন নাটোর জেলা পুলিশ সুপার আসমা শাহীন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পরিবেশ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে নদী–নালা ও খাল পুনঃখনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তা সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
‎এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকারও পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট