1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার!

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সন্দেহজনক অটোরিকশা থামানো হয়। পরে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট। সব মিলিয়ে জব্দ করা ডলারের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রামান প্রায় ২ কোটি টাকা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া ডলার জব্দ করা হয়েছে। আটক যুবক এসব ডলার কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট