1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

মোহা আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে আপসহীন ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও দুর্গম পার্বত্য বান্দরবান এলাকায় মাদকপাচার রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত ২০২০ সালের চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদ (৪৭) এর বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই চতুর আসামি আব্দুল মাজেদ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্রমাগত স্থান পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল। বিষয়টি র‌্যাব-১৫ এর নজরে আসলে আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব-১৫ এর আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারে যে, উক্ত সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ২০২৬ তারিখে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘেরাও দিয়ে আব্দুল মাজেদ’কে আনুমানিক ২০:১০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। গ্রেফতারকৃত আসামি আব্দুল মাজেদ (৪৭) পিতা: মৃত গোলাম সোবহান গ্রাম- গনি সওদাগর পাড়া, দক্ষিণ মিঠাছড়ি, থানা- রামু, জেলা- কক্সবাজার এর স্থায়ী বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের অভ্যন্তরে মাদক বিস্তার রোধ এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের পলাতক থাকার পথ রুদ্ধ করতে র‌্যাব-১৫ এর এ ধরনের জিরো টলারেন্স নীতি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট