1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের বিশেষ কর্মসূচি শুরু, ফগার স্প্রে উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাসাইলে জাঁকজমকপূর্ণ বিআরডিবি’র বার্ষিক সভা: প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহামদুলিল্লাহ’লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে, জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় আকিব (২০) নামে এক টমটম চালক গুলিবিদ্ধ হয়েছেন। হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাব দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের বিশেষ কর্মসূচি শুরু, ফগার স্প্রে উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

অপু দাস, ব্যুরো প্রধান রাজশাহী 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান রাজশাহী 

রাজশাহী মহানগরীতে মশার বংশবিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ১৫ দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার একটি নর্দমায় ফগার স্প্রে প্রয়োগের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এই স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে কাজ করা হবে এবং সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়ে একবেলায় মোট ১০টি ওয়ার্ডে (দুই ধাপে) ফগার স্প্রে দেওয়া হবে। এভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো মহানগরীর সব ওয়ার্ডকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় এই কার্যক্রম চালু হওয়ায় নগরবাসীর জন্য এটি স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস চলমান থাকায় আপাতত দিনে একবার করে ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় এর সময় ও পরিধি বাড়ানো হতে পারে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে দ্রুত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট