
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে , স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে , এই প্রতিপাদ্যকে সামনে রেখে , মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম আদালতের ইউআরটি সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে আরও বেশি প্রচার-প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ আদালতমুখী জটিলতা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত দুর্গাপুর উপজেলার সমন্বয়কারী লায়লা খাতুন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে , এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দুর্গাপুর উপজেলায় গ্রাম আদালতে মোট ৯৪৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯৪০টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা প্রায় ৯৯ দশমিক ৫৮ শতাংশ , স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের কার্যকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ সাফল্যকে উল্লেখ করা হয়।