1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাব দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু উলিপুরে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজারে প্রগতি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

তপন চন্দ্র সরকার স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ ,

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১(সদর – হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
তিনি বলেন, বিগত ৫ আগস্টের পর দেশের পুলিশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। এর সুবাদে মাদক কারবারিগণ বেপরোয়া হয়ে পড়েছে। পুলিশের জনবল কাঠামো ও গাড়ির অভাবে আইনশৃংখলা নিয়ন্ত্রণে আনা বেশ কষ্ট হচ্ছে। এছাড়াও মাদকের সাথে এখন অনেক প্রভাবশালীরা জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। বর্তমানে গরু চুরি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান জিকু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির,
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, সাংবাদিক উপস্থিত ছিলেন। ইউএনও কাজী নাহিদ ইভা গ্রাম আদালত পরিচালনায় জোরদারের দাবি রেখে বলেন, গ্রাম গঞ্জের তুচ্ছ ঘটনা ঝগড়া বিবাদ সমাধানের জন্য অনেকেই তাঁর কাছে ছুটে আসেন। এতে প্রশাসনিক কাজে অনেকটা বিঘ্ন ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট