1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদের আগ থেকে দ্বিতীয় দিন পেরোলেও অন্ধকারে আলীকদম—লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

ভিডিও সংবাদ 👇👇

ঈদের আগ থেকে দ্বিতীয় দিন পেরোলেও অন্ধকারে আলীকদম—লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টার: মুহাম্মদ সালাহ্ উদ্দীন,
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মুহাম্মদ সালাহ্ উদ্দীন,

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম উপজেলা আলীকদমে ঈদের আগ থেকেই শুরু হওয়া তীব্র বিদ্যুৎ সংকট এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন পার হয়ে গেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না উপজেলার সাধারণ জনগণ, ফলে চরম ভোগান্তিতে পড়েছে পুরো জনপদ। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ এখন এমন হয়ে গেছে—মাঝেমধ্যে মশাই এসে সালাম দিয়ে যায়, কিন্তু সেই সালামের উত্তর নেওয়ার আগেই আবার চলে যায়!”—এভাবেই বিদ্যুতের আসা-যাওয়ার অনিয়মিত চিত্র তুলে ধরেন তারা।

দিন-রাত দীর্ঘ সময় ধরে লোডশেডিং থাকায় ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। গরমের এই সময়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও নিত্যদিনের কাজকর্মেও মারাত্মক প্রভাব পড়ছে। অভিযোগ রয়েছে, লামা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগীদের অভিযোগেরও তেমন কোনো সাড়া মিলছে না, যা জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। এদিকে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। একইসঙ্গে লামা বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী কর্মকর্তার জবাবদিহিতা দাবি করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় এই ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট