1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা ও মহিষখোলা এলাকায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট—মো. রাকিব হাসান, মোছা. ফারহানা আরেফিন জুঁই এবং শারমীন সুলতানার যৌথ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইল এবং টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে টাঙ্গাইল সদর থানার বেড়াডোমা ও মহিষখোলা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
আদালতের রায়ে মো. বিল্লাল (৪০), পিতা: মৃত জামাল, মাতা: বেবী বেগম, গ্রাম: বেড়াডোমা শিমুলতলা, টাঙ্গাইল সদরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আল মামুন (২৩), পিতা: মৃত আশরাফ আলী, মাতা: মমতা বেগম, দক্ষিণ কলেজপাড়া, টাঙ্গাইল সদরকে ৩ মাসের কারাদণ্ড এবং মোছা. শাহানাজ বেগম (৩৬), স্বামী: মো. বিল্লাল, বেড়াডোমা শিমুলতলা, টাঙ্গাইল সদরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট