1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃ হামিদুর রহমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জবই বিল এলাকায় বট, কৃষ্ণচূড়া ও বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বিলের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পাখি চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফরহার, সাধারণ সম্পাদক কারিম, সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জবই বিলের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় সংস্থাটি গত ১১ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পরিকল্পিতভাবে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ জবই বিলে একটি আধুনিক ইকো-ট্যুরিজম পার্ক স্থাপন এবং বিলের একটি অংশকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জবই বিলের পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন সম্ভাবনারও বিকাশ ঘটবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং জবই বিলকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট