1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৯ ফেব্রুয়ারি) মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

মন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী চার বছরের মধ্যে সারা দেশে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রতিটি কার্ড হবে পরিবারের নারী প্রধানের নামে, যা নাগরিক হিসেবে নারীর জন্য একটি বিশেষ সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম-এর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল বর্তমান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। জঁ পেম বলেন, নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা সামাজিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক ও শক্তিশালী পদক্ষেপ।

বৈঠকে বিশ্ব ব্যাংক বাংলাদেশে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান। বৈঠক শেষে উভয় পক্ষ ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট