1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর; কৃষক কার্ড ও ঋণ মওকুফসহ বড় চমক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর; কৃষক কার্ড ও ঋণ মওকুফসহ বড় চমক

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, প্রান্তিক ও নারীপ্রধান পরিবারকে সুরক্ষা দিতে ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ৩৭,৮১৪টি ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে পাইলট প্রকল্পের আওতায় ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে।

ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন, ও পুরোহিতসহ ৯১০২ জন উপকারভোগীর ব্যাংক একাউন্টে ইতোমধ্যে সম্মানী প্রেরণ করা হয়েছে। এছাড়া খুলনা জেলায় ২৫ লাখ ‘ই-হেলথ কার্ড’ প্রদানের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবেশ রক্ষায় ৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মযজ্ঞের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ মার্চ থেকেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষা খাতে কারিগরি শিক্ষকদের ট্যাব প্রদান, ফ্রি ওয়াই-ফাই চালু এবং জাপানি ও ইতালীয় ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামী শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণ ৩ লক্ষ থেকে ১০ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।

অধিবেশন চলাকালীন ভিভিআইপি লাউঞ্জে বসে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব দেখেন তাঁর কন্যা জাইমা রহমান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

দৈনিক প্রভাতী বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট