1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা )

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হলো বহুল প্রতীক্ষিত মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান।১ এপ্রিল (বুধবার) উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।সাতক্ষীরা রেঞ্জ, পশ্চিম বন বিভাগ,খুলনার,আয়োজনে, উক্ত মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা ইমরান আহমেদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে মধু আহরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।তিনি আরও বলেন, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার, বিশেষ করে বনদস্যুদের দৌরাত্ম্য কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ১০৮ সাতক্ষীরা ৪আসনের গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার, পুলিশ সুপার সাতক্ষীরা,মোঃ আরেফিন জুয়েল, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, এইচ এম রহমাত উল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়, মোঃ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা পশ্চিম বন বিভাগ খুলনা এর,এ জেড এম হাছানুর রহমান।এসময় উপস্থিত অতিথিরা বলেন,সুন্দরবনের মধু দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মৌসুমের উদ্বোধন ঘোষণা করা হয়।এরপর বন বিভাগের অনুমতি নিয়ে মৌয়ালরা দলবদ্ধভাবে সুন্দরবনের নির্ধারিত এলাকায় মধু সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনে মধু আহরণের অনুমতি দেওয়া হয়।এতে একদিকে যেমন স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে রাষ্ট্র পায় রাজস্ব। তবে মৌসুমজুড়ে মৌয়ালদের বাঘসহ বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলা করে কাজ করতে হয়, যা তাদের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট