1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক।

উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।

মঙ্গলবার (৩১/০৩/২৬ ইং) থেকে শুরু হওয়া অনশনের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টিকে ‘লাইলি-মজনু’ প্রেমের গল্পের সাথেও তুলনা করছেন স্থানীয়রা।

জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের মেয়ে “অনুশীলা বাড়ৈ” এর বাড়িতে অবস্থান নিয়েছেন বিশ্বজিৎ পাত্র নামে এক যুবক। বিশ্বজিৎ একই উপজেলার বিপ্রদাশ পাত্রের ছেলে। বিশ্বজিৎ দাবি করেন, ১০ বছরের প্রেমের সম্পর্ক অনুশীলার সঙ্গে। ০৪ বছর আগে তারা আইনগতভাবে রেজিস্ট্রি করে বিবাহও করে।

সাংবাদিকদের বিশ্বজিৎ জানান, তাদের ১০ বছরের সম্পর্কে অনুশীলার নার্সিং পড়াশোনা ও ভরণপোষণ ও আনুষঙ্গিক প্রয়োজনে প্রায় ১৮/২০ লক্ষ টাকা খরচ করেছে। ঢাকায় দীর্ঘ সময় স্বামী-স্ত্রী হিসেবে বাসা ভাড়া করেও থেকেছেন। সম্প্রতি নার্সিং শেষ করে একটি বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়ার পর থেকেই অনুশীলা নিজ পরিবারের প্ররোচনায় দূরত্ব তৈরি করেছে বিশ্বজিৎ এর সাথে। প্রায় ১২/১৩ দিন যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় নিরুপায় হয়ে বিশ্বজিৎ এই পথ বেছে নিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত অনশন স্থান থেকে যাবেন না বিশ্বজিৎ।

তবে অভিযোগ অস্বীকার করে অনুশীলা বাড়ৈ জানান, “বিশ্বজিৎ এর সঙ্গে একসময় সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু জোর করে সই নিয়ে কোর্ট ম্যারেজ করে বিশ্বজিৎ। সপ্তাহখানেক আগে তাকে আইনগতভাবে ডিভোর্স দেয়া হয়েছে। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।

স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধি জানান, তাদের সম্পর্কের বিষয়টি এলাকায় সবার জানা। দুজনে প্রাপ্তবয়সেই বিয়ে করেছে। সৃষ্টমান সমস্যায় দুই পরিবারের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট