1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সামান্য বিরোধে ভয়াবহতা, পলাশে তরুণকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স সাফ জানালেন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযান নিয়ে চরম উত্তেজনা ট্রাম্পের দাবির মুখে পাল্টা চ্যালেঞ্জ ইরানের বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন অবশেষে ১০ বছরের প্রেমের জয় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আমেরিকার সাথে কোনো ‘গোপন চুক্তি’ নেই, সাশ্রয়ী উৎস থেকেই তেল কিনবে সরকার পররাষ্ট্রমন্ত্রী বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ভোটের মাঠে থাকছেন বিচারিক ম্যাজিস্ট্রেট দেশের ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস নদীবন্দরে সতর্কতা জারি সংসদ অধিবেশন পুনরায় শুরু আলোচনায় জুলাই জাতীয় সনদ’ ও জনগুরুত্বপূর্ণ ইস্যু শামীম ওসমান ও হাছান মাহমুদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বড় শঙ্কা অর্থমন্ত্রীর বাড়তে পারে জ্বালানির দামও

ভিডিও সংবাদ 👇👇

সামান্য বিরোধে ভয়াবহতা, পলাশে তরুণকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃমামুন মোড়ল জেলা প্রতিনিধি :(নরসিংদী) 

নরসিংদীর পলাশ উপজেলায় তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া বিরোধের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মামুন ওই গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দুই দিন আগে রাবেয়া নামে এক প্রতিবেশী মামুনকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তাকে দিয়ে রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পারানো হয়। এ সময় ডাব ভাগাভাগি নিয়ে মামুনের সঙ্গে আজিজুলের কথা-কাটাকাটি হয়।এর জেরে ক্ষুব্ধ হয়ে আজিজুল মামুনের বাড়িতে গিয়ে তার ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
শুক্রবার সকালে পূর্ব বিরোধের জেরে আজিজুল মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ইটভাটার পশ্চিম পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট