1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ঘাতক দুলাভাই আটক চরফ্যাশনে তীব্র ডিজেল সংকট সাগরে যেতে পারছে না হাজারো ট্রলার, বিপাকে লাখো জেলে ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স সাফ জানালেন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযান নিয়ে চরম উত্তেজনা ট্রাম্পের দাবির মুখে পাল্টা চ্যালেঞ্জ ইরানের বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন অবশেষে ১০ বছরের প্রেমের জয় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আমেরিকার সাথে কোনো ‘গোপন চুক্তি’ নেই, সাশ্রয়ী উৎস থেকেই তেল কিনবে সরকার পররাষ্ট্রমন্ত্রী বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ভোটের মাঠে থাকছেন বিচারিক ম্যাজিস্ট্রেট দেশের ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস নদীবন্দরে সতর্কতা জারি সংসদ অধিবেশন পুনরায় শুরু আলোচনায় জুলাই জাতীয় সনদ’ ও জনগুরুত্বপূর্ণ ইস্যু

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ

 

শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাস, জামেয়া ইসলামিয়া হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম এবং জীবদাড়া সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, উপজেলা পরিসংখ্যান সহকারী সৌরভ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট