1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স সাফ জানালেন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযান নিয়ে চরম উত্তেজনা ট্রাম্পের দাবির মুখে পাল্টা চ্যালেঞ্জ ইরানের বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন অবশেষে ১০ বছরের প্রেমের জয় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আমেরিকার সাথে কোনো ‘গোপন চুক্তি’ নেই, সাশ্রয়ী উৎস থেকেই তেল কিনবে সরকার পররাষ্ট্রমন্ত্রী বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ভোটের মাঠে থাকছেন বিচারিক ম্যাজিস্ট্রেট দেশের ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস নদীবন্দরে সতর্কতা জারি সংসদ অধিবেশন পুনরায় শুরু আলোচনায় জুলাই জাতীয় সনদ’ ও জনগুরুত্বপূর্ণ ইস্যু শামীম ওসমান ও হাছান মাহমুদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বড় শঙ্কা অর্থমন্ত্রীর বাড়তে পারে জ্বালানির দামও

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

‎ বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি (নাটোর):
‎নাটোরের বড়াইগ্রাম উপজেলার কারেমকোলা এলাকায় মিথ্যা সংবাদ প্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন শাহিন।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাতে গ্রামের একটি পারিবারিক সালিশ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন। তবে এ ঘটনায় অভিযোগকারী শাহিদ হোসেন তার সঙ্গে তর্কে জড়িয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং পরিকল্পিতভাবে তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।
‎তিনি আরও অভিযোগ করেন, ‘সংবাদ শৈলী’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে এবং রবিউল ইসলামকে রাজনৈতিকভাবে একটি ভিন্ন দলের কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। তিনি জানান, তার পিতা মরহুম আব্দুল হামিদ দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি নিজেও এলাকায় সুপরিচিত একজন ব্যক্তি।
‎এছাড়া অভিযোগকারী শাহিদ হোসেনের অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, পূর্বেও জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে এবং এসবের প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
‎তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
‎১ নং জুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী সেলিম রেজা,
‎ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন,
‎জুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মেম্বার,
‎আহমেদপুর বাসস্ট্যান্ড কমিটির সভাপতি ইয়াকুব আলী,
‎বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জালাল আহমেদ,
‎জুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আরিফ,
‎সাবেক ছাত্রনেতা ফরিদ খাঁ,
‎৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপ্লব,
‎বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম,
‎এবং ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজনু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট