1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মস্তিষ্কের টিউমার অবহেলা নয় এই ৭টি লক্ষণ দেখা দিলেই সাবধান! গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ তীব্র গরমে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া ভয়ের কিছু নেই জানুন সমাধান সরকারি ও বেসরকারি টিকা শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষায় কোনটি কেন জরুরি বিশ্বকাপ বর্জনের হুমকি ইরানের ভেন্যু বদলালেই কেবল মাঠে নামবে তারা র‌্যাব কি থাকবে নাকি বিলুপ্ত হবে যা জানালেন নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ ওসিসহ আহত ৮ আটক বেশ কয়েকজন জালিয়াতি ও ডুপ্লিকেট এনআইডি কান্ড ওমেন চেম্বারের সাবেক নেত্রী শাহিনুর গ্রেপ্তার রোহিত শর্মাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড চেন্নাইয়ের বিপক্ষে গড়লেন ইতিহাস ঘুম থেকে উঠেই কি মাথাব্যথা হয় জানুন এর কারণ ও প্রতিকারের উপায়

ভিডিও সংবাদ 👇👇

সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ 

মুহাম্মদ সালাহ্ উদ্দীন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ্ উদ্দীন স্টাফ রিপোর্টার

বান্দরবান জেলার আলীকদমসহ আশপাশের উপজেলাগুলোতে জ্বালানি তেল (অকটেন) সংকটকে কেন্দ্র করে অনিয়ম ও অতিরিক্ত মুনাফার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সংকটকে কাজে লাগিয়ে বেশি দামে অকটেন বিক্রি করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অভিযোগ রয়েছে, সীমিত সরবরাহ থাকা সত্ত্বেও তা সমানভাবে বণ্টন করা হচ্ছে না। প্রভাবশালী গোষ্ঠী সুবিধা পেলেও সাধারণ মানুষের জন্য জ্বালানি সংগ্রহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে জরুরি সেবা, রোগী পরিবহন এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সচেতন মহলের দাবি, এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে জ্বালানির সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, এই সংকটময় পরিস্থিতিতে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লামা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব আলী (কোম্পানি)। তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মীম ফিলিং স্টেশন এবং মায়শা এন্টারপ্রাইজ কোনো ধরনের অতিরিক্ত মুনাফা বা লাভের আশা না করে লামা ও আলীকদম এই দুই উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে জ্বালানি তেল (অকটেন) সরবরাহ করে যাচ্ছে। এই মানবিক উদ্যোগের ফলে জরুরি সেবা, রোগী পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল কিছুটা হলেও স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে। স্থানীয়দের মতে, এই দুঃসময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। সংকটের এই সময়ে যেখানে একদিকে মুনাফার প্রতিযোগিতা, অন্যদিকে মানবতার এমন উদাহরণ সমাজে নতুন আশার সঞ্চার করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট