
মোঃ শাহিন আলম,ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলা গন্ডগ্রাম দক্ষিন পাড়ার মোঃ রনি হোসেন (২৬ এর বসতবাড়ী তল্লাশী করে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলেন, শাহজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড ভন্ডগ্রাম দক্ষিণপাড়ার নিহাজ উদ্দিনের ছেলে, অবৈধ ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ রনি হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।গত বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, গন্ডগ্রাম দক্ষিন পাড়ার আসামী মোঃ রনি হোসেনে নিজ বসতবাড়ী তল্লাশী করে ৫শ’ ইয়াবা ট্যাবলেটসহ ৭ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করে।মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত আছ কিনা তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।