1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় বাড়ছে স্থূলতা সুস্থ থাকতে বিশেষজ্ঞদের ৩টি জাদুকরী পরামর্শ বসা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরে অবহেলা করলেই বাড়তে পারে বিপদ বিপ্লবী আবিষ্কার নারীদের পিরি/য়/ডের র/ক্ত/ই দেবে বড় সব রোগের আগাম বার্তা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মা দিলেন সন্তানকে নতুন জীবন সফল কিডনি প্রতিস্থাপন প্রস্রাবের রং গাঢ় হলুদ মানেই কি ডায়াবেটিস জেনে নিন বিশেষজ্ঞের মত শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ লক্ষণ ঝুঁকি ও প্রতিকারের পূর্ণাঙ্গ গাইড মস্তিষ্কের টিউমার অবহেলা নয় এই ৭টি লক্ষণ দেখা দিলেই সাবধান! গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ তীব্র গরমে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া ভয়ের কিছু নেই জানুন সমাধান সরকারি ও বেসরকারি টিকা শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষায় কোনটি কেন জরুরি

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল ৪ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও অসহনীয় গরমে হাঁসফাঁস করছে জেলার সর্বস্তরের মানুষ। দিনের শুরু থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকায় দুপুরের আগেই জনজীবনে নেমে আসে স্থবিরতা।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতায় ভুগছেন।শহরের বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গরমের প্রভাব স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও ক্রেতা উপস্থিতি কমে গেছে। গরমে অতিষ্ঠ মানুষ স্বস্তির খোঁজে ঠাণ্ডা পানীয় ও ফলের দিকে ঝুঁকছেন।এদিকে অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার কোথাও কোথাও লোডশেডিং দেখা দিয়েছে। এতে করে জনদুর্ভোগ আরও বেড়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন,এ ধরনের তাপদাহে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ে। শিশু,বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।তীব্র এই তাপদাহ থেকে মুক্তি পেতে এখন একমাত্র বৃষ্টির অপেক্ষায় মহান আল্লাহতালার কাছে সারা দেশবাসী দোয়া করছে বৃষ্টির জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট