1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় বাড়ছে স্থূলতা সুস্থ থাকতে বিশেষজ্ঞদের ৩টি জাদুকরী পরামর্শ বসা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরে অবহেলা করলেই বাড়তে পারে বিপদ বিপ্লবী আবিষ্কার নারীদের পিরি/য়/ডের র/ক্ত/ই দেবে বড় সব রোগের আগাম বার্তা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মা দিলেন সন্তানকে নতুন জীবন সফল কিডনি প্রতিস্থাপন প্রস্রাবের রং গাঢ় হলুদ মানেই কি ডায়াবেটিস জেনে নিন বিশেষজ্ঞের মত শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ লক্ষণ ঝুঁকি ও প্রতিকারের পূর্ণাঙ্গ গাইড মস্তিষ্কের টিউমার অবহেলা নয় এই ৭টি লক্ষণ দেখা দিলেই সাবধান! গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ তীব্র গরমে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া ভয়ের কিছু নেই জানুন সমাধান সরকারি ও বেসরকারি টিকা শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষায় কোনটি কেন জরুরি

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

শান্তিগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে এক নিরীহ হিন্দু পরিবারের বসতঘরে প্রবেশ করে মারধর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে।বৃহস্পতিবার (২এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ থানায় উপস্থিত হয়ে বেতকোনা গ্রামের আল্লাদ দেবনাথের ছেলে বীরেন্দ্র দেবনাথ একই গ্রামের মৃত আলাবক্স মিয়ার ছেলে লাল মিয়া, কালাই মিয়া ওরফে ফাতাই, লিলু মিয়া এবং মৃত বিরাম বক্সের ছেলে গয়াছ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বীরেন্দ্র দেবনাথ একজন সংখ্যালঘু নিরীহ হিন্দু ব্যক্তি। তাদের গ্রামে প্রায় ৩ শত মুসলমান পরিবারের মধ্যে তারা একমাত্র হিন্দু পরিবার হিসেবে বসবাস করছেন। প্রতিপক্ষ লাল মিয়ার কাছে প্রায় ৩ বছর আগে ১ একর ৫৮ শতক জমি বিক্রি করেন। উক্ত জমি স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও বীরেন্দ্র দে মেম্বারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়। তবে জমির বিপরীতে লাল মিয়ার কাছে চার লক্ষ টাকা পাওনা ছিল বলে অভিযোগকারী উল্লেখ করেন।অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষরা তার সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষরা গ্রামের লোকজনের উপস্থিতিতে জোরপূর্বক অভিযোগকারীর বসতঘরে প্রবেশ করে পুনরায় জমি পরিমাপের দাবি তোলে এবং তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কারণ জানতে চাইলে লাল মিয়ার সহযোগীরা বীরেন্দ্রকে ধরে ফেলে এবং লাল মিয়া হাতে থাকা স্টিলের লাইট দিয়ে তার মাথার বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তার মাথায় মারাত্মক আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় ৬টি সেলাই দিতে হয়েছে।এছাড়া একই স্টিলের লাইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং তার স্ত্রী সুকৃতিকেও মারধর করে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বীরেন্দ্রকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বর্তমানে প্রতিপক্ষের লোকজন অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে মারধর এবং খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাদের জায়গা-জমি ও বাড়িঘর দখলের চেষ্টা চালানো হচ্ছে। এমনকি বাড়িতে থাকা একটি ১৫ লিটার দুধের হলস্টেইন ফ্রিজিয়ান গাভী, ৩ মাস বয়সী একটি উন্নত জাতের বাছুর এবং আড়াই বছরের একটি ষাঁড়সহ অন্যান্য মালামাল লুটের পায়তারা চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ঘটনায় অভিযোগকারী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে লাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ জানান, অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট