1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গর্ভবতী মায়ের ৬টি জরুরি খাবার: তাসনিম জারার টিপস।
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ

স্বাস্থ্য ডেস্ক | প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
গর্ভবতী মায়ের স্বাস্থ্যকর ডায়েট। ছবি: সংগৃহীত প্রভাতী বাংলাদেশ।

স্বাস্থ্য ডেস্ক | প্রভাতী বাংলাদেশ

গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মায়ের সুস্বাস্থ্যের ওপর নির্ভর করে অনাগত সন্তানের সঠিক বৃদ্ধি ও বিকাশ। গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক গঠনের জন্য বিশেষ কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা রয়েছে। সাম্প্রতিক এক আলোচনায় চিকিৎসক ও গবেষক ডা. তাসনিম জারা গর্ভবতী মায়েদের টিফিন বা হালকা খাবারে কোন ৬টি খাদ্য রাখা জরুরি, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

গবেষকদের তালিকাভুক্ত প্রায় ১০০টি পুষ্টিকর খাবারের মধ্য থেকে মায়েদের জন্য সেরা কিছু খাবারের কথা তুলে ধরেন তিনি।

১. কাঠবাদাম, চিয়া সিড ও মিষ্টি কুমড়োর বীজ ডা. তাসনিম জারার মতে, এই তিনটি খাবার অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। তবে শুধু এই তিনটিই নয়, সব ধরনের বাদাম এবং বীজে গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় মিনারেলস থাকে।

২. চিনাবাদাম (ফলিক অ্যাসিডের উৎস) টিফিনে চিনাবাদাম রাখা বেশ উপকারী। এতে থাকা ফলিক অ্যাসিড এবং কোলিন শিশুর ব্রেন বা মস্তিষ্ক গঠনে বিশেষ ভূমিকা রাখে।

৩. সূর্যমুখী বীজ (ভিটামিন বি-৬) শিশুর দেহে নতুন রক্ত কোষ তৈরিতে ভিটামিন বি-৬ প্রয়োজন, যা সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে থাকে। পাশাপাশি মায়েদের শরীরে আয়রনের অভাব দূর করতে নিয়মিত শাক খাওয়ার পরামর্শও দেন তিনি।

৪. ভিটামিন সি যুক্ত ফল লেবু, কমলা বা আমলকীর মতো টক জাতীয় ফল আয়রন শোষণে শরীরকে সাহায্য করে। ফলে গর্ভাবস্থায় রক্তস্বল্পতার ঝুঁকি কমে।

৫. প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন একটি করে ডিম, ডাল, মুরগির মাংস ও মাছ খাদ্যতালিকায় রাখা চাই। এটি শিশুর টিস্যু ও মাংসপেশি গঠনে প্রধান ভূমিকা পালন করে।

৬. দুগ্ধজাত খাবার ও ক্যালসিয়াম দুধ, দই এবং পনির ক্যালসিয়ামের আদর্শ উৎস। শিশুর হাড় ও দাঁত মজবুত করতে এই খাবারগুলোর বিকল্প নেই।

মায়ের সুস্থতা ও শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য গর্ভাবস্থায় এই পুষ্টিকর খাবারগুলো নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. তাসনিম জারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট