1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাত-পায়ে হঠাত তীব্র ব্যথা? জানুন কারণ ও করণীয়।
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

হাত-পায়ে হঠাত তীব্র ব্যথা সাধারণ অবহেলা কেড়ে নিতে পারে শরীরের অঙ্গ

স্বাস্থ্য ডেস্ক | প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
সঠিক সময়ে রক্তনালির চিকিৎসা অঙ্গহানি থেকে রক্ষা করে। ছবি: সংগৃহীত প্রভাতী বাংলাদেশ।

স্বাস্থ্য ডেস্ক | প্রভাতী বাংলাদেশ

অনেক সময় কোনো আঘাত পাওয়া ছাড়াই হাত বা পায়ে তীব্র ব্যথা অনুভূত হয়। আমরা অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিই না বা সাধারণ ব্যথানাশক ওষুধ খেয়ে চেপে রাখি। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই অবহেলা হতে পারে চরম বিপদের কারণ। হঠাত শুরু হওয়া এমন ব্যথা আসলে শরীরে রক্ত চলাচলের পথে বড় কোনো বাধার সংকেত হতে পারে।

রক্তনালিতে ব্লক ও ব্যথার সম্পর্ক আমাদের শরীরে রক্ত তরল অবস্থায় প্রবাহিত হয়। কিন্তু যদি হার্ট বা রক্তনালির ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, তবে তা বিপজ্জনক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অ্যাকিউট লিম্ব ইশকেমিয়া’। যখন হার্টের জমাট বাঁধা রক্তের কোনো টুকরো ধমনির মাধ্যমে হাত বা পায়ে গিয়ে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়, তখনই তীব্র ব্যথার সৃষ্টি হয়। ঠিক যেমন মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হলে স্ট্রোক হয়, তেমনি হাত-পায়ের ক্ষেত্রেও এটি এক ধরনের ‘অ্যাটাক’।

কেন হয় এই সমস্যা? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাস্কুলার সার্জনদের মতে, এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে: ১. ধমনিতে কোলেস্টেরল: রক্তনালির ভেতরে চর্বির আস্তরণ জমে রক্ত চলাচলের পথ সরু হয়ে গেলে সেখানে হঠাত রক্ত জমাট বাঁধতে পারে। ২. সারভাইকাল রিব: অনেক সময় ঘাড়ের কাছে একটি বাড়তি হাড় থাকে যা রক্তনালিতে চাপ দেয়। এটি মূলত নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এর ফলে হাতের আঙুল নীল বা কালো হয়ে যেতে পারে। ৩. রক্তের ঘনত্ব: শরীরে পানির অভাব বা রক্তের উপাদানগত সমস্যার কারণে রক্ত ঘন হয়ে নালির ভেতরেই জমাট বেঁধে যেতে পারে।

লক্ষণগুলো চিনে রাখুন নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত সতর্ক হতে হবে:

  • হঠাৎ হাত বা পা অস্বাভাবিক ঠাণ্ডা হয়ে যাওয়া।

  • তীব্র ব্যথা অনুভূত হওয়া।

  • আক্রান্ত স্থান ফ্যাকাসে বা নীলচে রঙ ধারণ করা।

  • হাত-পায়ের শক্তি কমে যাওয়া বা নাড়াতে না পারা।

  • ওই নির্দিষ্ট স্থানে নাড়ির স্পন্দন খুঁজে না পাওয়া।

চিকিৎসায় অবহেলার পরিণাম সাধারণ ব্যথার সঙ্গে এর পার্থক্য হলো—এটি খুব অল্প সময়ের মধ্যে ঘটে। একে চিকিৎসকরা বলেন ‘টাইম ইজ লিম্ব’। অর্থাৎ, যত সময় পার হবে, অঙ্গটি হারানোর ঝুঁকি তত বাড়বে। যদি দ্রুত রক্ত সঞ্চালন স্বাভাবিক করা না যায়, তবে আক্রান্ত অঙ্গটি কেটে ফেলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

করণীয় আপনার বা আপনার পরিচিত কারো এমন উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত একজন রক্তনালি বিশেষজ্ঞ (ভাস্কুলার সার্জন) বা হৃদরোগ হাসপাতালের শরণাপন্ন হন। মনে রাখবেন, এ ধরনের সমস্যায় সঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছানোই হলো অঙ্গ বাঁচানোর একমাত্র উপায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট