1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা: ঘাটাইলে সন্ধ্যা ৭টার পর দোকান ও মার্কেট বন্ধের নির্দেশ ধামরাইয়ের বোরাক ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রিতে নতুন নির্দেশনা ও সময়সূচি নির্ধারণ কাহালুতে পুলিশের দুই অ/ভি/যা/নে গ্রে/ফ/তা/র ২,উ/দ্ধা/র ই/য়া/বা মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট ২০০ টাকার পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা তেহরানসহ ৩ বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ রাকিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাণ্ডব, স্থানীয়রা ক্ষুব্ধ! নিয়ামতপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: অধ্যক্ষ মমতাজের অপসারণের দাবিতে বিক্ষোভ ঈদগাঁতে ২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার

মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন, চলমান সমস্যা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।সভায় জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী। এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সাংবাদিকরা যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং ভূমি সংক্রান্ত জনভোগান্তি কমানোর বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও গণমাধ্যমের এই ধরনের উন্মুক্ত সংলাপ জেলার জনস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট