1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চুরি হওয়া মোবাইল স্বয়ং নিজেই উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিলেন এডিসি রিয়াজ হোসেন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা: ঘাটাইলে সন্ধ্যা ৭টার পর দোকান ও মার্কেট বন্ধের নির্দেশ ধামরাইয়ের বোরাক ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রিতে নতুন নির্দেশনা ও সময়সূচি নির্ধারণ কাহালুতে পুলিশের দুই অ/ভি/যা/নে গ্রে/ফ/তা/র ২,উ/দ্ধা/র ই/য়া/বা মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট ২০০ টাকার পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা তেহরানসহ ৩ বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ রাকিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাণ্ডব, স্থানীয়রা ক্ষুব্ধ! নিয়ামতপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: অধ্যক্ষ মমতাজের অপসারণের দাবিতে বিক্ষোভ ঈদগাঁতে ২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

চুরি হওয়া মোবাইল স্বয়ং নিজেই উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিলেন এডিসি রিয়াজ হোসেন খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফল প্রতিনিধি: মোঃ রুবেল হোসেন

পটুয়াখালীর বাউফল পৌরসভার দালাল বাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজা মিয়ার মেয়ে ঝুমা আক্তারের চুরি হওয়া মোবাইল ফোন স্বয়ং নিজেই উদ্ধার করে তার নিজ হাতে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেছেন  জনাব মোঃ রিয়াজ হোসেন খান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পিপিএম।জানা যায়, গত জানুয়ারি মাসে ঝুমা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইলটির অবস্থান শনাক্ত করা হয় এবং শেষ পর্যন্ত তা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।৬ এপ্রিল (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইলটি ভুক্তভোগীর হাতে তুলে দেন এডিসি রিয়াজ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন ঝুমা আক্তার, তার ছেলে নিশানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মোবাইলটি ফিরে পেয়ে ঝুমা আক্তার ও তার ছেলে নিশান আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাদের চুরি হওয়া ফোনটি উদ্ধার করে দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। রিয়াজ হোসেন খান একজন অত্যন্ত ভালো ও মানবিক মানুষ। এমন মানুষ সমাজে সত্যিই বিরল।তারা আরও বলেন, “তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং বাউফলবাসীর খোঁজখবর নেন। তার এই মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার।এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ব্যাপক সন্তোষ দেখা গেছে। তাদের মতে, পুলিশের এমন আন্তরিকতা ও তৎপরতা সাধারণ মানুষের আস্থা বাড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয়রা আশা প্রকাশ করেন, এডিসি রিয়াজ হোসেন খানের মতো দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তার কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট