1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে কলেজ ছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত   - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা: ঘাটাইলে সন্ধ্যা ৭টার পর দোকান ও মার্কেট বন্ধের নির্দেশ ধামরাইয়ের বোরাক ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রিতে নতুন নির্দেশনা ও সময়সূচি নির্ধারণ কাহালুতে পুলিশের দুই অ/ভি/যা/নে গ্রে/ফ/তা/র ২,উ/দ্ধা/র ই/য়া/বা মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট ২০০ টাকার পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা তেহরানসহ ৩ বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ রাকিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাণ্ডব, স্থানীয়রা ক্ষুব্ধ! নিয়ামতপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: অধ্যক্ষ মমতাজের অপসারণের দাবিতে বিক্ষোভ ঈদগাঁতে ২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে কলেজ ছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্র  তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার(০৬ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে হোসেনপুর স্বর্ণ ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী ও বাজার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীগণ অংশ গ্রহণ করেন।  ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে  ইমন হত্যার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রেখে বিক্ষোভ কর্মসূচি ও পালন করা হয়েছে।  বিক্ষোভ মিছিল পরে উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তা গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের সদস্য ও বিএনপি নেতা মাসুদ আলম, ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার আমির মাওলানা কারিমুল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, পৌর বিএনপির সভাপতি মো.শফিকুল ইসলাম, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. সাফায়াত হোসেন সম্রাট,গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম হিমেল, পৌর ছাত্র দলের সদস্য সচিব রিমন মিয়া,বাজার স্বর্ণ ব্যবসায়ীর পক্ষে মো.সিরাজুল ইসলাম,
নিহত তরিকুল ইসলাম ইমনের পিতা মাসুদ, এসএম মিজানুর রহমান মামুন, ইমনের বোন তাহমিনা আক্তার তন্নী, চাচাতো বোন মারিয়া প্রমুখ।
উল্লেখ গত ১৬ মার্চ, রাত ১১ টায় হোসেনপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পূর্ব দ্বীপেশ্বর মীর পাড়া নিবাসী মাসুদ মীরের একমাত্র ছেলে ও হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি  পরিক্ষার্থী মো. তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন ১৭ মার্চ, সকালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার পাঁচবাগ ইউনিয়ন ও হোসেনপুর সীমানা সংলগ্ন এলাকা ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নীচে  অজ্ঞাত লাশ ভাসতে দেখে পথচারী। পরে নিহতের পরিবার এটি নিখোঁজ হওয়া তরিকুল ইসলাম ইমনের লাশ বলে সনাক্ত করেন। পরে পাগলা থানার পুলিশ এসে  ৬ ঘন্টা অপেক্ষার পর   ভৈরব নৌপুলিশ ফাঁড়ির পুলিশের সহায়তায়  লাশ উদ্ধার করে সুরতহাল করে।  ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এর পর নিহতের পিতা মাসুদ মীর হত্যার পর গুম করার অপরাধে  পাগলা থানায়  অজ্ঞাত নামাদের আসামি   মামলা দায়ের করেন।  মামলায় একজনকে সন্দেহ ভাজন গ্রেপ্তার করা হলেও হত্যার ২১ দিন পার হলেও এখনো বাকি আসামিরা  ধরা ছোঁয়ার বাহিরে। মানববন্ধনে বক্তারা আগামী ৭২ ঘন্টার সময় দিয়ে  ইমন হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবী রাখেন।  অন্যতায় আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট