1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গণিপুর ইউনিয়নের মহব্বতপুর স্কুল মাঠে মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মাদক, বাল্যবিবাহ ও যৌতুককে না বলি, সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারঢ়ম্যান  জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক কুসংস্কার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোতজা মৃধা বকুল, জনাব মোঃ মাহাবুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গণিপুর ইউনিয়ন শাখার আমির। তারা সকলেই সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন, মাদারিগঞ্জের প্রধান শিক্ষক জনাব মোঃ জাকিরুল ইসলাম জাকির। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহব্বতপুর গ্রামের সর্বস্তরের জনগণ ও ১১ নং গণিপুর ইউনিয়ন পরিষদ।

মো:দোয়েল আহমেদ এশিয়া বার্তা রাজশাহী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট