1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া, ৭ এপ্রিল ২০২৬: বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর পৃথক অভিযানে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জেলাল হোসেন (৪২) এবং মোছাঃ স্বপ্না বেগম (৩৮)। তারা উভয়েই বগুড়া জেলার শিবগঞ্জ থানার হরিরামপুর জাবারীপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সকালে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মমেনা বেগমের বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তর্ক-বিতর্কের একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে এবং এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মমেনা বেগম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ ০৬/০৪/২০২৬)।
পরবর্তীতে মামলার আসামিদের গ্রেফতারে র‍্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে বগুড়া জেলার গাবতলী থানাধীন পাঁচপাইকা হরিতলা এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে সকাল ৬টার দিকে জেলাল হোসেন এবং সকাল সাড়ে ৬টার দিকে স্বপ্না বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট