1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুন্দরবনে বনদস্যুর গু/লি/তে কাঁকড়া শিকারি আ/হ/ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এস এস সি ও সমমানের পরিক্ষা ২০২৬ সুষ্ঠ,সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রশংসনীয় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত শ্রীপুরে বন কর্মকর্তাদের ঘুষ-বাণিজ্য ১ লাখ টাকায় রফাদফা করে সচল থাকছে অবৈধ করাতকল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে PHD কর্তৃক যুবদের সাথে আলোচনা সভা। ইউনিয়ন। লৌহজংয়ে এসিল্যান্ড অফিস ঘিরে ক্ষোভ সহকারী-চালকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সোনাগাজীর চরখোন্দকার জেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা সোনাগাজীর চরখোন্দকার জেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা জাটকা রক্ষায় সচেতনতা জোরদার লৌহজংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সুন্দরবনে বনদস্যুর গু/লি/তে কাঁকড়া শিকারি আ/হ/ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়, গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাতক্ষনিক আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ড কে বিষয় টি জানানো হয়েছে।স্থানীয়রা বলেন,সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট