1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাটকা রক্ষায় সচেতনতা জোরদার লৌহজংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন সাতক্ষীরার কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬ বিকেলে স্কুল ও মাদরাসার প্রধানদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন। দেওয়ান শরিফ ‘খাঁ’র স্ত্রী জয়নব বিবির বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে – *কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ই/য়া/বা উ/দ্ধা/র* অ/শ্লী/ল ভিডিও কেলেঙ্কারি: কাহালু প্রেসক্লাব সদস্য বহিষ্কার বিশ্ব স্বাস্থ্য দিবসে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা: মানসম্মত স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অ/ভি/যো/গ এস এস সি ও সমমানের পরিক্ষা ২০২৬ সুষ্ঠ,সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রশংসনীয় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

জাটকা রক্ষায় সচেতনতা জোরদার লৌহজংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জাটকা রক্ষায় সচেতনতা জোরদার লৌহজংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

জাটকা ধরা থামাই যদি,ইলিশে ভরবে সাগর-নদী এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা সদরের সরকারি লৌহজং কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জেলেদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জাটকা সংরক্ষণে সরকারের উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

তিনি আরও বলেন,ইলিশ দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।তাই জাটকা নিধন বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো:আহসান হাসিব খান।তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন,নির্ধারিত সময়ের আগে জাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে।এতে ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে পদ্মা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।র‍্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাটকা সংরক্ষণে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

এ সময় স্থানীয় জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।আয়োজকরা জানান,জাটকা সংরক্ষণে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।এর মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের জীবিকাও টেকসই হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট