1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অ/ভি/যো/গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর থেকে সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী হতে চান অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন সাতক্ষীরার কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬ বিকেলে স্কুল ও মাদরাসার প্রধানদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন। দেওয়ান শরিফ ‘খাঁ’র স্ত্রী জয়নব বিবির বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে – *কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ই/য়া/বা উ/দ্ধা/র* অ/শ্লী/ল ভিডিও কেলেঙ্কারি: কাহালু প্রেসক্লাব সদস্য বহিষ্কার বিশ্ব স্বাস্থ্য দিবসে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা: মানসম্মত স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অ/ভি/যো/গ এস এস সি ও সমমানের পরিক্ষা ২০২৬ সুষ্ঠ,সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অ/ভি/যো/গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অভিযোগ

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. শাকিল আহমেদ আলী মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ চলে আসছে। সম্প্রতি স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীকে নিয়ে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্টদের মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ওই সভার পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত সোমবার তার ছোট ভাই তুষারের ওপর হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের উপস্থিতি ও ধাওয়ার মুখে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে তারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে শাকিল আহমেদকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালায়।
অভিযোগের বিষয়ে শাকিল আহমেদ বলেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা রেকর্ড নেই। তার ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করতে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে জড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
এদিকে স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজও অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পূর্বে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার দাবি, খরবোনা লেক এলাকায় লুটপাটের একটি ঘটনার সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং একটি হত্যা মামলার আসামি হিসেবেও তারা পরিচিত।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট