
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) প্রশাসনিক গতিশীলতা আনতে দুই সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই রদবদল করা হয়।
ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাকে কোথায় বদলি করা হলো:
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল হোসেনকে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে মো. উসমান গণিকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।