
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, সিটি কলেজের টিউবওয়েলের পানি সরাসরি সড়কের ওপর ফেলা হচ্ছে। ফলে রাস্তা কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়েছে, যা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় কাদায় পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। একই সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষও।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।