1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ম/র/ণ ফাঁ/দ হয়ে দাড়িয়েছে,বগুড়া বেতগাড়ী বাইপাস, প্রতিনিয়ত কোন এক পরিবার হারাচ্ছে তাদের স্বজনকে। পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান এসএসসি পরীক্ষা ২০২৬ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর শ্যামনগরে রেকর্ডীয় জমির বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে ব্যাপক ক্ষতি শার্শায় বেনাপোল বন্দরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক ফেনীতে অধিকার’র সমাবেশ: গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল নয়, অবিলম্বে আইনে পরিণতের দাবি নান্দাইল রোডে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: কার ছত্রছায়ায় বেপরোয়া উজ্জল মিয়া ? মাদারীপুর পৌরসভার আধুনিকায়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: শুরু হলো আরইউটিডিপি কর্মশালা ভয়ঙ্কর প্রতারণার চক্রের হাত থেকে মুক্তি পেয়ে ন্যায় বিচারের দাবিতে ঘুরছেন দপ্তরে দপ্তরে

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই (মটরস) কোম্পানির প্রতিনিধি মো. মামুন মিয়া, প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, কৃষক মোস্তার মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েবসহ উপজেলার হারভেস্টার মালিক, তেলের ডিলার ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, চলতি মৌসুমে সরকার নির্ধারিত হারে হারভেস্টার দিয়ে প্রতি বিঘা ধান কাটার মূল্য ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উপজেলায় ৭৭টি হারভেস্টার মেশিন সচল রয়েছে এবং বাইরের এলাকা থেকে আরও প্রায় ৫০টি মেশিন আসার সম্ভাবনা রয়েছে। এ বছর শান্তিগঞ্জ উপজেলায় মোট ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট