1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হোসেনপুরের দুই রেমিট্যান্স যোদ্ধা কুয়েত ও সৌদি আরবে মারা গেছেন বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর জয় যশোরের শার্শায় ছোট নিজামপুর গ্রামের চোরাকারবারী আলামিনকে ২টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি চিরিরবন্দরে পুকুর খননের মাটি রাস্তায় ফেলে ৫০টি বাড়ির চলাচল বন্ধ, ইউএনওর ৭ দিনের আল্টিমেটাম শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠান  নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ রাস্তা বিরোধে লৌহজংয়ে দুই গ্রুপে সংঘর্ষ নারীসহ আহত ৪ লুটপাটের অভিযোগে পাল্টাপাল্টি দাবি স্কুলছাত্রী নিহতের ঘটনায় উত্তাল বরিশাল, সিটি প্রশাসকের আশ্বাসে শান্ত শিক্ষার্থীরা উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি

ভিডিও সংবাদ 👇👇

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সালথায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬। এ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। পরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিবৃন্দ বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে নিয়মিত এ ধরনের কার্যক্রম প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র বিভাগে ১০টি এবং সিনিয়র বিভাগে ৩টিসহ মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

মেলা উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা আরও বিকশিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট