
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
লৌহজং উপজেলা-এ রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় উপজেলার যশলদিয়া গ্রামের শিমুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-মো:সোবহান (৩৫),মো:সোহাগ (৩২),শারমিন আক্তার (২৩) ও মো:শরিফ (২৬)।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।আহত সোহাগ জানান,তারা বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও দাবি ভুক্তভোগীদের।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগও ওঠে হামলাকারীদের বিরুদ্ধে।অন্যদিকে আহত শরিফ দাবি করেন,একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।বিচারাধীন বিষয় নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয় বলে জানান তিনি।
পরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ করেন শরিফ।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান,প্রায় ৫০ হাজার টাকা ও তিনটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে।তবে ঘটনাস্থলে বড় ধরনের ভাঙচুরের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।ঘরের টিনের বেড়ায় ইটের আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে।এছাড়া একটি ফ্রিজে আঘাতের দাগ লক্ষ্য করা গেছে।এদিকে পাল্টা অভিযোগ করেছেন অপর পক্ষের আহত শরিফ শেখ।তিনি দাবি করেন,মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে।
বাজারে তর্কের একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ তার।অভিযুক্তরা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন।তারা অভিযোগের প্রমাণ দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।এক প্রত্যক্ষদর্শী জানান,বাজারে হাতাহাতি হলেও বাড়িতে হামলার ঘটনা দেখেননি।অভিযুক্ত রাজু মোল্লা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।