1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নরসিংদী : মোঃমামুন মোড়ল, 

নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে গর্ভ বতী এক মায়ের গর্ভপাত কালিন চিকিৎসা দেওয়ার সময় অপারেশন থিয়েটারের টেবিলে স্থানীয় এক চিকিৎসকের অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ কথার তীব্র নিন্দা প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।  বুধবার ( ৮ এপ্রিল) বিকেলে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্যাডে সভাপতি মমতাজ আরা বেগম এই বিবৃতি দেন।  জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি মমতাজ আরা বেগমের বিবৃতিটি হুবাহু তুলে ধরা হলো :- নরসিংদী জেলা হাসপাতালে গর্ভবতী এক নারীর সঙ্গে আপত্তিকর ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা প্রদানকালে গর্ভবতী ওই নারীর সঙ্গে অশোভন ও অশালীন ভাষায় কথা বলেন ডা. সুমন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এনেস্থেশিয়া দেওয়ার সময় তিনি এ ধরনের মন্তব্য করেন। এ সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও। ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে জেএনএনপিএফ তাদের বিবৃতিতে জানায়, চিকিৎসার মতো সংবেদনশীল পরিবেশে এ ধরনের আচরণ শুধু অনৈতিকই নয়, বরং রোগীর মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সংগঠনটির মতে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে তা স্বাস্থ্যসেবার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। জেএনএনপিএফ আরও উল্লেখ করে, এ ধরনের ঘটনা রোগীর মানসিক নির্যাতনের শামিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। এছাড়াও, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রভাবশালীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। উল্লেখ্য গত ৮ এপ্রিল দৈনিক নিখাঁদ খবরের মাল্টিমিডিয়া ভুক্তভোগী ওই নারী ও অভিযুক্ত  ডাক্তারকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। পরে সংবাদটি নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হলে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নারী সমাজ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে নরসিংদীতে টক অব ট্যা টাউনে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট