
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-৬ (সদর) আসনের বহুল আলোচিত উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি মোট ৭৬,৩১১ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মোট ১,৩৩,২১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬,৯০৪ ভোট।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নির্বাচনের আগে ও ভোট চলাকালে বিভিন্ন পক্ষ থেকে কিছু অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে প্রধান প্রার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি জনগণের বিজয়। আমি বগুড়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
অন্যদিকে, পরাজিত প্রার্থী আবিদুর রহমান সোহেল নির্বাচন নিয়ে তার দলের অবস্থান পরবর্তীতে জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন।