1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে মা/দ/ক/বিরোধী মোবাইল কোর্ট: ২ জনকে কা/রা/দণ্ড, আরও ২ জনের বি/রু/দ্ধে নিয়মিত মা/ম/লা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান পদে জনতার প্রার্থী হতে চান যুবদলনেতা সাইদুল ইসলাম রাজ ফেনীর বালিগাঁওয়ে জমি দখলের অভিযোগ: এলাকায় উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রাইমারি গোল্ডকাপ ফুটবল: কুকুটিয়া ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আলীকদমে তংচঙ্গা ও চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু, নদীতে ফুল ভাসানোর আয়োজন হাইত কান্দি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জুয়াড়িদের যন্ত্রণায় অতিষ্ঠ সন্ধানপুরবাসী: ঘাটাইলে পুলিশি অভিযানে আটক ৮ চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযান ৫ লাখ ইয়াবাসহ ৯ জন গ্রেফতার ৫ জনই রোহিঙ্গা রৌমারীতে ২৫৫ পিস ভারতীয় ইয়াবা আটক কক্সবাজার সদর  উপজেলার ঝিলংজা   কলেজ গেইট  এলাকায়  মাথাবিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসক ডিমলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপি পরিবার

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে মা/দ/ক/বিরোধী মোবাইল কোর্ট: ২ জনকে কা/রা/দণ্ড, আরও ২ জনের বি/রু/দ্ধে নিয়মিত মা/ম/লা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কেশবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ২ জনকে কারাদণ্ড, আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা

বাবুল হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি (যশোর):

যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ০৮ এপ্রিল ২০২৬ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে মাদক গ্রহণ ও সেবনের অভিযোগে দুইজন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদেরকে অতিরিক্ত আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযানে ধৃতদের মধ্যে আরও দুইজনের অপরাধের মাত্রা গুরুতর হওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলায় মাদক সেবন, বহন ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে নিয়মিত অভিযান, সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ একসাথে চালিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট