1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের পাশে সুবিপ্রবি ছাত্রদল মনপুরায় ‘আমাদের সময়’ প্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা: থানায় অভিযোগ  সাতক্ষীরার তালায় প্রেসক্লাবের নির্বাচনে: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক,সাংগঠনিক জাহাঙ্গীর কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পূনমিলনী, দোয়া মাহফিল সম্পন্ন  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ লৌহজংয়ে প্রয়াত সাংবাদিক সামসুদ্দিন পাঠান স্মরণে আলোচনা সভা  আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ ত্যু ঢাকা ধামরাই উপজেলা, ৪ নং যাদবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড পাঁচ বাঁশকোঠা ও গক্ষুরা জামে মসজিদ এর শুভ উদ্বোধন  সালথায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম মূলহোতা মাদক সম্রাট নুরু গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক, আলীকদম
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আলীকদম

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আলীকদম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত থোওয়াই অং ম্রো কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেম্পা কারবারি পাড়ার বাসিন্দা। তার পিতার নাম থংওয়াই ম্রো।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থোওয়াই অং ম্রো। পরে শিক্ষকরা তাকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে আলীকদম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, প্রায় ১৫–২০ দিন আগে তার গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি হয়েছিল। সে সময় চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার হোস্টেলে ফিরে আসে।
কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, “অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হোস্টেলে অবস্থানকালে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”
এদিকে, আলীকদম সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুর পর আলীকদম সরকারি হাসপাতালে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং স্থানীয় ইউপি সদস্যদের কাছে শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, কুরুকপাতা ইউনিয়ন আলীকদম সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে সরকারি কোনো ক্লিনিক বা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় স্থানীয়দের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ঘটনা আবারও ওই অঞ্চলের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট